World’s First Micro AI Workspace for Smarter Reading, Study & Research

পড়া বুঝতে আটকে যাচ্ছ?
শুরু করো সেখান থেকেই।

PDF-এর শব্দ, সূত্র বা চিত্র বেছে নিয়ে নোভাকে প্রশ্ন করো। পুরো বইয়ের সঙ্গে মিলিয়ে বিষয়টা বুঝে নাও।

Protiva home screen
01 / MICRO CONTEXT

যেখানে আটকে যাও,
সেখানেই প্রশ্ন করো।

শব্দ · সূত্র · চিত্র · নির্বাচিত অংশ

02 / MACRO CONTEXT

প্রশ্ন একটি অংশ নিয়ে।
উত্তরে পুরো বইয়ের প্রসঙ্গ।

একটি পৃষ্ঠা বুঝতে বইয়ের অন্য অংশও কাজে লাগাও।

Micro detail. Macro understanding.

MICRO DETAIL. MACRO UNDERSTANDING.EXPLORE ↓
Micro + MacroZero-promptসহজ, স্বাভাবিক বাংলাএকসাথে পড়ো
01 / UNDERSTAND THE DETAIL

বইয়ের যে অংশে আটকে যাও,
সেটুকুই বেছে নাও।

কোনো লাইন, সূত্র বা চিত্র বুঝতে অসুবিধা হচ্ছে? অংশটুকু বেছে নাও। প্রতিভা পৃষ্ঠার লেখা, ছবি ও তোমার দেওয়া নোট মিলিয়ে ব্যাখ্যা করতে সাহায্য করবে।

০১ — যে অংশটি বুঝতে চাও, বেছে নাও

একটি শব্দ, সূত্র কিংবা চিত্র—প্রশ্ন করো ঠিক সেই অংশ নিয়ে।

Protiva selection screen
✦

অংশ বেছে নাও।
বুঝে পড়ো।

আগে নির্দিষ্ট অংশটুকু বুঝে নাও। দরকার হলে পুরো পৃষ্ঠা বা বইয়ের অন্য অংশের সঙ্গে মিলিয়ে দেখো।

CONTEXT STAYS CONNECTED

০২ — অংশটির ব্যাখ্যা দেখো

বইয়ের বাকি আলোচনার সঙ্গে মিলিয়ে নির্বাচিত অংশটুকু বুঝে নাও।

Protiva explain screen

02 / MEET NOVA

Nova

প্রশ্ন ছোট একটি অংশ নিয়ে।
বোঝার জন্য পুরো বই।

নোভা তোমার AI পড়ার সঙ্গী। একটি শব্দ বা সূত্রের ব্যাখ্যা থেকে শুরু করে বইয়ের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে। এভাবেই মাইক্রো ও ম্যাক্রো—দুই স্তরে কাজ করে প্রতিভা।

একটি সূত্র নিয়েই প্রশ্ন করো।

বেছে নেওয়া শব্দ, লাইন বা অংশের ব্যাখ্যা চাও। পৃষ্ঠার ছবি ও তোমার দেওয়া নোটও বোঝার কাজে লাগে।

Protiva chat screen
NOVA / CONTEXT AWARE

তোমার প্রশ্নের সঙ্গে
বইয়ের প্রসঙ্গও থাকে।

03 / LESS TYPING. MORE LEARNING.

একই নির্দেশ বারবার কেন?
দরকারি কাজটি বেছে নাও।

ব্যাখ্যা চাও, সারাংশ পড়ো, কুইজ দাও বা নোট বানাও—যা পড়ছ, সেখান থেকেই। প্রতিবার আলাদা করে নির্দেশ লিখতে হবে না।

Protiva tools screen

ব্যাখ্যা ও সারাংশ

যে পৃষ্ঠা বা অংশ পড়ছ, তার ব্যাখ্যা চাও। চাইলে সারাংশে মূল কথাগুলোও দেখে নাও।

04 / A SPACE THAT STAYS WITH YOU

আজ এখানেই রাখো।
পরে আবার এখান থেকেই।

পাঠ্যবই, ক্লাসের নোট আর গবেষণাপত্র রাখো একই লাইব্রেরিতে। পড়া থামিয়ে পরে ফিরে এলে সেখান থেকেই আবার শুরু করো।

YOUR PERSISTENT LIBRARY

বই আর নোটের
নিজস্ব লাইব্রেরি।

নিজের ডকুমেন্টের সঙ্গে আগে থেকে থাকা বই ও পড়ার উপকরণও ব্যবহার করো। দরকারি ব্যাখ্যাগুলো নোট করে রাখো, পরে আবার পড়ার জন্য।

Protiva library screen
খুলনা ↔ রাজশাহী ↔ যেকোনো জায়গা

আলাদা শহর।
একই পড়ার টেবিল।

স্টাডি রুমে বন্ধুর সঙ্গে একই PDF খোলো। একসঙ্গে পড়ো, আলোচনা করো, হাইলাইট আর নোট শেয়ার করো। একজনের পরিবর্তন অন্যজন তখনই দেখতে পাবে।

Protiva rooms screen
অa

বই ইংরেজিতে? বুঝে নাও বাংলায়।

বাংলা, ইংরেজি বা দুই ভাষা মিলিয়েও পড়তে ও প্রশ্ন করতে পারো।

EXPLORING WHAT’S NEXT

ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বোঝার কাজও চলছে।

টেকনিক্যাল ড্রয়িং বুঝতে সাহায্য করবে, এমন বিশেষ AI টুল তৈরি করছে প্রতিভা।

05 / MAKE ROOM FOR UNDERSTANDING

তোমার ডিভাইসে,
তোমার প্রতিভা।

Android বা Windows অ্যাপ ডাউনলোড করো। চাইলে কিছু ইনস্টল না করেই ব্রাউজারে শুরু করো।

Windows

বড় পর্দায় বই পড়ো, নোট রাখো।

মোবাইলে প্রতিভা

বই আর নোট থাকুক হাতের কাছেই।

AndroidGoogle Play
iOSশিগগিরই আসছে

Google Play থেকে Android অ্যাপটি ইনস্টল করো।

Get it on Google Play

Protiva Web

ইনস্টল ছাড়াই পড়া শুরু করো।

নিজের বই বা নোট আপলোড করো। যে অংশ বুঝতে চাও, সেটি বেছে নিয়ে প্রশ্ন করো।

প্রতিভা খোলো

অন্য ডিভাইসেও প্রতিভা ব্যবহার করো।

লিংক শেয়ার করো, অথবা QR কোড স্ক্যান করো।

PROTIVA / FAQ

তোমার প্রশ্নের উত্তর

শুরু করার আগে দরকারি কিছু তথ্য।

আরও সাহায্য লাগবে?

প্রতিভা কী? Micro AI Workspace বলতে কী বোঝায়?

প্রতিভা AI হলো PDF ও অন্যান্য ডকুমেন্ট বুঝে পড়ার একটি জায়গা। পুরো বইয়ের পাশাপাশি নির্দিষ্ট পৃষ্ঠা, লাইন, শব্দ, সূত্র বা চিত্র নিয়েও প্রশ্ন করা যায়—এটিই মাইক্রো স্তরের কাজ। বইয়ের অন্য অংশের সঙ্গে মিলিয়ে বোঝা হলো ম্যাক্রো স্তরের কাজ। নোভা, নোট, কুইজ ও বন্ধুদের সঙ্গে পড়ার সুবিধা একই জায়গায় পাবে।

Android, Windows ও iOS-এর জন্য প্রতিভা কোথায় পাব?

এই পৃষ্ঠার Google Play বাটন থেকে Android-এর জন্য প্রতিভা ইনস্টল করো। Windows ইনস্টলার ডাউনলোড করতে ব্যবহারের শর্তে সম্মতি দিয়ে নিরাপত্তা যাচাই শেষ করো। iOS অ্যাপ শিগগিরই আসছে; ব্রাউজারেও প্রতিভা ব্যবহার করতে পারো।

প্রতিভায় বিনামূল্যে কী করা যায়?

বিনামূল্যে PDF পড়তে, হাইলাইট ও নোট যোগ করতে এবং OCR দিয়ে ছবি থেকে লেখা বের করতে পারো। AI-ও নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনামূল্যে ব্যবহার করা যায়। এর বেশি ব্যবহার করতে ক্রেডিট লাগে। বর্তমান প্যাকেজ ও দাম মূল্যতালিকায় দেখো।

সব ২৩টি প্রশ্ন দেখোবাড়তি প্রশ্নগুলো লুকাও

শুরু ও ডাউনলোড

শুরু করতে কি অ্যাকাউন্ট খুলতে হবে?

সাধারণভাবে পড়া, হাইলাইট ও নোট যোগ করা এবং ফাইল এক্সপোর্ট করতে অ্যাকাউন্ট লাগে না। লাইভ স্টাডি রুম, বিলিং ও কেনা ক্রেডিট ব্যবহার করতে লগইন করতে হবে।

প্রতিবার কি নতুন করে নির্দেশ লিখতে হবে?

না। পড়ার একটি অংশ বেছে নিয়ে Explain বা Summary-এর মতো অপশনে চাপলেই হবে। নিজের কোনো প্রশ্ন থাকলে নোভাকে সরাসরি জিজ্ঞেস করো।

ইন্টারনেট ছাড়াও কি PDF পড়তে পারব?

অ্যাপ ও ডকুমেন্ট একবার লোড হলে ডিভাইসে থাকা PDF ইন্টারনেট ছাড়াই পড়তে ও তাতে নোট যোগ করতে পারো। তবে AI দিয়ে ব্যাখ্যা, অনুবাদ বা অন্য অনলাইন কাজের জন্য ইন্টারনেট লাগবে।

পড়া ও AI

AI দিয়ে PDF-এর সারাংশ কীভাবে তৈরি করব?

PDF খুলে Study Mode থেকে Summary বেছে নাও। পুরো ডকুমেন্ট বা নির্দিষ্ট কয়েকটি পৃষ্ঠার সারাংশ তৈরি করতে পারো। উত্তরে দেওয়া পৃষ্ঠার উল্লেখ দেখে মূল লেখার সঙ্গে মিলিয়ে নাও।

PDF-এর কোনো অংশ নিয়ে প্রশ্ন করতে পারব?

হ্যাঁ। অংশটি বেছে নিয়ে নোভার কাছে ব্যাখ্যা চাও বা নিজের প্রশ্ন করো। চিত্র ও সূত্র নিয়ে প্রশ্ন করতে Screenshot-to-AI দিয়ে সেই অংশের ছবিও পাঠাতে পারো।

PDF থেকে কুইজ ও ফ্ল্যাশকার্ড কীভাবে বানাব?

Study Mode থেকে Quiz বা Flashcards বেছে নাও। একটি অধ্যায়, কয়েকটি পৃষ্ঠা বা হাইলাইট করা অংশ থেকে অনুশীলনের উপকরণ তৈরি করো। পড়ার সময় মূল লেখার সঙ্গে মিলিয়ে নাও।

বাংলা বা অন্য ভাষায় PDF অনুবাদ করা যাবে?

Lens Translator দিয়ে একটি অংশ বেছে নিয়ে অনুবাদ করো। Study Mode থেকে নির্দিষ্ট কয়েকটি পৃষ্ঠাও অনুবাদ করা যায়। স্ক্যান করা ছাপা লেখার ক্ষেত্রে আগে OCR দিয়ে ছবির লেখা বের করে নাও।

নোভা কী করে? PDF শুনেও পড়তে পারব?

নোভা প্রতিভার AI টিউটর। পড়ার কোনো অংশের ব্যাখ্যা, অনুবাদ বা সারাংশ পেতে সাহায্য করে। Read aloud দিয়ে পৃষ্ঠার লেখা শুনতে পারো। আর নোভার অডিও লেসনে অধ্যায়ের ব্যাখ্যাও শোনা যায়।

Knowledge Graph কীভাবে পড়াশোনায় সাহায্য করে?

ডকুমেন্টে উল্লিখিত ব্যক্তি, বিষয় ও ধারণাগুলোর মধ্যে সম্পর্ক দেখায়। কোন ধারণা কীভাবে অন্যটির সঙ্গে যুক্ত, তা বুঝতে গ্রাফটি দেখো। তারপর মূল লেখায় ফিরে তথ্য মিলিয়ে নাও।

AI-এর সারাংশ ও কুইজ কি সবসময় সঠিক?

না, AI ভুল করতে পারে বা প্রয়োজনীয় তথ্য বাদ দিতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য মূল PDF-এর সঙ্গে মিলিয়ে নাও। উত্তরে উৎসের উল্লেখ থাকলে সেই অংশে ফিরে যাচাই করা সহজ হয়।

শেয়ার ও একসাথে পড়া

একই PDF-এ একসাথে কতজন কাজ করতে পারে?

যতজনকে নিয়ে পড়তে চাও! প্রতিভায় যেকোনো PDF-এ একসঙ্গে কাজ করার মানুষের সংখ্যা বেঁধে দেওয়া নেই। একই সময়ে পড়তে, হাইলাইট করতে ও নোট নিয়ে আলোচনা করতে পারো।

লাইভ স্টাডি রুম কীভাবে শুরু করব?

Rooms থেকে একটি সেশন খোলো। অন্যদের যোগ দিতে ছয় অক্ষরের কোড বা QR কোড পাঠাও। কার্সর, হাইলাইট ও নোটের পরিবর্তন সবাই সঙ্গে সঙ্গে দেখতে পাবে। যিনি রুম খুলেছেন, তিনি সেশন বন্ধ করলে রুমটিও বন্ধ হবে।

PDF শেয়ার করার লিংক কি পরে বন্ধ করা যাবে?

হ্যাঁ। লিংক দিয়ে শেয়ার করলে তোমার PDF ও তাতে যোগ করা নোটের একটি কপি আপলোড হয়। অন্যরা সেটি শুধু দেখতে পারে, বদলাতে পারে না। একই Share উইন্ডো থেকে লিংক বাতিল করলে শেয়ার করা কপিটি মুছে যায়।

গোপনীয়তা, ব্যাকআপ ও সহায়তা

আমার PDF, হাইলাইট ও নোট কোথায় থাকে?

লগইন না করলে তোমার লাইব্রেরি ব্রাউজারেই সংরক্ষিত থাকে। লগইন করার পর অ্যাকাউন্ট ও সিঙ্ক সুবিধা অনুযায়ী ক্লাউডেও তথ্য রাখা হতে পারে। ব্রাউজারের ডেটা মুছলে স্থানীয় লাইব্রেরি হারিয়ে যেতে পারে, তাই আগে এক্সপোর্ট করে ব্যাকআপ রাখো।

AI ব্যবহার করলে কোন তথ্য বাইরে পাঠানো হয়?

তুমি যে কাজটি করতে চাও, তার জন্য প্রয়োজনীয় লেখা AI গেটওয়ে হয়ে মডেল সরবরাহকারীর কাছে যায়। ছবি বোঝার কাজ হলে পৃষ্ঠার প্রয়োজনীয় ছবিও পাঠানো হয়। স্বাভাবিকভাবে পুরো PDF পাঠানো হয় না। বিস্তারিত জানতে গোপনীয়তা নীতি দেখো।

Scan / OCR কি ক্যামেরার ছবি আপলোড করে?

ছাপা বাংলা ও ইংরেজি লেখার OCR ব্রাউজারেই চলে। ডিভাইসের ছবি বা ক্যামেরায় তোলা ছবি থেকে লেখা বের করতে পারো। OCR ইঞ্জিন একবার লোড হলে ইন্টারনেট ছাড়াও কাজ করে। AI-কে ছবি পাঠানো আলাদা একটি কাজ।

.lpdf কী? নিজের কাজের ব্যাকআপ রাখব কীভাবে?

.lpdf ফাইলে PDF-এর সঙ্গে তোমার হাইলাইট ও নোটও থাকে। এটি এক্সপোর্ট করে রাখো। পরে প্রতিভায় ইম্পোর্ট করলে সেগুলোসহ ডকুমেন্ট ফিরে পাবে। সাধারণ PDF রিডারে দেখতে চাইলে flattened PDF হিসেবে এক্সপোর্ট করো।

কোনো সমস্যা হলে সাহায্য কোথায় পাব?

ডকুমেন্টেশনে বিভিন্ন ফিচার ব্যবহারের নির্দেশনা পাবে। ডাউনলোড বা অ্যাকাউন্ট নিয়ে সমস্যা হলে যোগাযোগ পেজে জানাও, অথবা [email protected]এ ইমেইল করো।

ক্রেডিট ও AI মডেল

মাস শেষে কি আমার ক্রেডিটের মেয়াদ শেষ হবে?

না। তোমার ক্রেডিটের কোনো মেয়াদ নেই। অব্যবহৃত ক্রেডিট জমা থাকবে, পরে যখন দরকার ব্যবহার করতে পারবে।

আমার কাজের জন্য AI মডেল কীভাবে বেছে নেওয়া হয়?

কাজের ধরন অনুযায়ী প্রতিভা OpenRouter-এর মাধ্যমে AI মডেল বেছে নেয়। তাই প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে আলাদা করে মডেল নির্বাচন করতে হয় না।

PROTIVA / DOWNLOAD

Get Protiva

নিরাপত্তা যাচাই

PROTIVA / PASS IT ON

প্রতিভার লিংক পাঠিয়ে দাও।

QR কোড স্ক্যান করো। তোমার ডিভাইসের জন্য ডাউনলোডের অপশন পাবে।

প্রতিবার ডাউনলোডের আগে শর্ত গ্রহণ ও নিরাপত্তা যাচাই করতে হবে।

তোমার পছন্দ

স্বয়ংক্রিয় ভাষা চালু থাকলে তোমার দেশ অনুযায়ী বাংলা বা ইংরেজি দেখানো হবে। যেকোনো সময় নিজে ভাষা বেছে নিতে পারো।

PROTIVA / SETUP GUIDE

কোনো ধাপে আটকে গেছ? সাহায্য নাও ↗